শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » গুলশানে রেস্তোরাঁয় অস্ত্রধারীদের হামলা, ‘জিম্মি সঙ্কট’ ওসি বনানী নিহত
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » গুলশানে রেস্তোরাঁয় অস্ত্রধারীদের হামলা, ‘জিম্মি সঙ্কট’ ওসি বনানী নিহত
৪০৮ বার পঠিত
শনিবার, ২ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুলশানে রেস্তোরাঁয় অস্ত্রধারীদের হামলা, ‘জিম্মি সঙ্কট’ ওসি বনানী নিহত

পক্ষকাল ডেস্কঃ  গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলার পর কয়েকজন সেখানে আটকা পড়েছেন বলে জানিয়েছে র‌্যাব। গুলশান ২ নম্বরের কাছে ওই বেকারি ঘিরে গোলাগুলি ও বিস্ফোরণের মধ্যে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থলের কাছে জড়ো হয়ে থাকা সাংবাদিকদের বলেন, “সেখানে কিছু অস্ত্রধারী প্রবেশ করেছে। এইটাই আমাদের কাছে খবর। সেই রেস্তোরাঁর কিছু কর্মচারী বের হয়ে এসেছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখন আমরা চেষ্টা করছি, যাতে শান্তিপূর্ণভাবে এটা কিছু করা যায়।”

তবে ঠিক কতজন সেখানে আটক পড়েছেন সে বিষয়ে কোনো তথ্য তিনি দেননি”যারা ওখানে ঢুকেছে অস্ত্রসহকারে, তাদের সঙ্গেও আমরা যোগাযোগ স্থাপন করতে চাই, তাদের কী সমস্যা সেটা আমরা শুনতে চাই। আমরা এটাকে পিসফুলি রিজলভ করতে চাই। এটা আমাদের প্রথম লক্ষ্য।”

ওই বেকারির সুপারভাইজার সুমন রেজা সাংবাদিকদের বলেছেন, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ৮ থেকে ১০ জন অস্ত্রধারী সেখানে হামলা চালায়।

“আল্লাহু আকবার বলে তারা ঢুকে পড়ে। এরপর একের পর এক বোমা ফাটাতে শুরু করে।”

হামলাকারীদের একজনের হাতে তলোয়ার ছিল বলে শোনা গেলেও বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।

কারা ঠিক কেন হামলা চালিয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পুলিশ দিতে পারেনি।

লেকভিউ ক্লিনিকের খুব কাছে ৭৯ নম্বর রোডের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা। আকাশে টহল দিচ্ছে র‌্যাবের হেলিকপ্টার।

ঘটনাস্থল থেকে অন্তত চারজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় সরিয়ে নিতে দেখা গেছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় আহত ১৫ থেকে ২০ জনকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে বলে হাসপাতালের ডিউটি ম্যানেজার ।এদিকে সময় টেলিভিশন এর বরাত দিয়ে বনানীথানার  ও---সির নিহত হওয়ার সংবাদ প্রচারিত হচ্ছে।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)