চোখের জলে স্কুল শিক্ষিকা ঝর্ণার দাফন
![]()
রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপিসহ ২০ দলের ডাকা হরতাল চলাকালে নোয়াখালীর মাইজদীর পৌর বাজারের সামনে পিকেটারদের ছোড়া ইটের আঘাতে নিহত সামছুন্নাহার ঝর্ণাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোঁড়াগাছা গ্রামে পারিববারিক কবরস্থানে তাকে দাফন করা হয । তার জানাজায অংশ নিতে আসা লোকজন, যাদের ইটের আঘাতে স্কুল শিক্ষিকার করুণ মৃত্যু হয়েছে, তাদের শাস্তি দাবি করেন। নিহত সামছুন্নাহার ঝর্ণা ঢাকার আগারগাঁয়ের তাওহীদ ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন।
গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটি কাভার্ড ভ্যানে করে গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোঁড়াগাছার উদ্দেশ্যে স্বামী শাহজাহান সিরাজ ও ২ সন্তান নিয়ে যাচ্ছিলেন। ওই সময় পৌর বাজারের সামনে পিকেটারদের ছোড়া ইটের আঘাতে সামছুন্নাহার ঝর্ণা মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এমসয় ইটের আঘাতে তার স্বামী ও বড় ছেলে প্রিন্স আহত হয়েছেন। নিহত ঝর্ণার স্বামী শাহজাহান সিরাজ ঢাকায় আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত রয়েছেন।
পরে সামছুন্নাহার ঝর্ণার মৃত দেহটি নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ বাড়ি রামগতি উপজেলার চর পোঁড়াগাছায় নিয়ে আসা হয়।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা