শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সরকার দেশকে অন্যের হাতে তুলে দিতে ব্যস্ত : খালেদা জিয়া
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সরকার দেশকে অন্যের হাতে তুলে দিতে ব্যস্ত : খালেদা জিয়া
৩৮৯ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার দেশকে অন্যের হাতে তুলে দিতে ব্যস্ত : খালেদা জিয়া

পক্ষকাল ডেস্কঃ

---অনির্বাচিত সরকার দেশ পরিচালনার নামে দেশকে অন্যের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যায় ইস্কাটনস্থ লেডিস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতারে তিনি এ অভিযোগ করেন।

খালেদা জিয়া বলেন, এ ষড়যন্ত্র বন্ধ করতে পারে দেশের মানুষ। এজন্য দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি নেত্রী বলেন, দেশ এখন আর গণতান্ত্রিক নয়, পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। পুলিশের নির্দেশে সব চলছে। পুলিশ যাকে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে, যাকে ইচ্ছা ‘ক্রসফায়ার’ করছে। প্রতিবাদ করার সুযোগ নেই। যারা প্রতিবাদ করে তাদেরও জেল-জুলুম সহ্য করতে হয়।

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন জঙ্গি ফয়জুল্লাহ ফাহিমের নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এ ঘটনা থেকে বোঝা যায় দেশে কী হচ্ছে। দেশের সার্বভৌমত্ব আছে কি না তা নিয়ে সংশয় আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘সামনের পথ বন্ধুর। কষ্ট করে সে পথ চলতে হবে। এ জন্য চাই নিজেদের মধ্যে দৃঢ় শৃঙ্খলাবোধ, ঐক্য। এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এমন নির্বাচন হলে আমরা যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, তা দূর হবে। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য গণতন্ত্র ফিরে পাব।’

ইফতারে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম রফিকুল ইসলাম। বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পেশাজীবীদের মধ্যে মাহবুব উল্লাহ, মাহফুজ উল্লাহ, খন্দকার মোস্তাহিদুর রহমান, রুহুল আমিন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)