শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৮ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শিক্ষক হত্যাচেষ্টায় আটক ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
প্রথম পাতা » অপরাধ » শিক্ষক হত্যাচেষ্টায় আটক ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
৩৯০ বার পঠিত
শনিবার, ১৮ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষক হত্যাচেষ্টায় আটক ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত

---
পক্ষকাল ডেস্কঃমাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে হত্যার সময় হাতেনাতে আটক গোলাম ফায়জুল্লাহ ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

শনিবার ভোর রাতে মাদারীপুরের বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচরে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন। মাদারীপুরের পুলিশ সুপার সারওয়ার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সারওয়ার হোসেন বলেন, ‘ফাহিমের দেয়া তথ্য অনুযায়ী শনিবার ভোর রাতে মিয়ারচর এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে যাওয়ার পর ফাহিমের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফাহিম নিহত হন। বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।’

শুক্রবার মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন।

এর আগে, বৃহস্পতিবার শিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় ফাহিমসহ ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন মাদারীপুরের এসআই আইয়ুব আলী।

উল্লেখ্য, গত বুধবার (১৫ জুন) শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা ফাহিমকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছিল। গোলাম ফয়জুল্লাহ ফাহিম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত বলে পুলিশের দাবি। তিনি ঢাকার একটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)