শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা ও ক্যারিয়ার » পিএসসি পরিক্ষা না দিয়েও জিপিএ-৫
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা ও ক্যারিয়ার » পিএসসি পরিক্ষা না দিয়েও জিপিএ-৫
৫৪০ বার পঠিত
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিএসসি পরিক্ষা না দিয়েও জিপিএ-৫

 ---

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) অংশ না নিলেও জিপিএ-৫ পেয়েছে সাজ্জাদ ইসলাম শাকিব নামে এক ছাত্র।
মঙ্গলবার দুপুরে ঘোষিত ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তদের তালিকায় তার নাম এসেছে। এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।
সাজ্জাদ ইসলাম শাকিব লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ওই উপজেলার পুর্ব সিন্দুনা গ্রামের হাছেন আলীর ছেলে।
হাতীবান্ধা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ও শাপলা আক্তার বাংলানিউজকে জানান, এ পিএসপি পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে ৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। সাজ্জাদ ইসলাম শাকিব তাদের মধ্যে অনুপস্থিত ছিল । তার রোল নং ২৪৩৫। কিন্তু প্রকাশিত ফলাফলে দেখা যায় শাকিব জিপিএ-৫ পেয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বাংলানিউজকে জানান, উপজেলা শিক্ষা অফিসের উদাসীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে এর সুষ্ঠু তদন্তের দাবি জানান।
হাতীবান্ধা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুনবী ওই ছাত্রের পরীক্ষা না দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কি কারণে এমন হলো তা নিয়ে কিছু বলতে পারবো না।
যোগাযোগ করা হলে হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্বাস আলী ভূঁইয়া বলেন, বিষয়টি তার জানা নেই। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)