শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২১ মে ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি » উচ্চাভিলাষী বাজেট দিতে পছন্দ করি : অর্থমন্ত্রী
প্রথম পাতা » অর্থনীতি » উচ্চাভিলাষী বাজেট দিতে পছন্দ করি : অর্থমন্ত্রী
৪৪০ বার পঠিত
শনিবার, ২১ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উচ্চাভিলাষী বাজেট দিতে পছন্দ করি : অর্থমন্ত্রী

abulmalডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বাজেটে যেমন ব্যবসায়ীর কথা ভাবতে হয়, তেমনি দরিদ্র চাষির কথাও ভাবতে হয়। আমি উচ্চাভিলাষী বাজেট দিতে পছন্দ করি। সেই বাজেটের সুফল আমরা পাচ্ছি।’

শুক্রবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২০১৬-১৭ অর্থবছরে ‘কেমন বাজেট চাই’শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদের সঞ্চালনায় টানা নবমবারের মতো এনটিভি এবং এফবিসিসিআই এই অনুষ্ঠানের আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, ‘দশম বাজেট দিচ্ছি, এটা আমার জন্য সৌভাগ্যের। আমার অপূর্ণ ইচ্ছা থাকে যা ধরাছোঁয়ার মধ্যে আসে না, সেটা করার চেষ্টা করি।’

তিনি আরো বলেন, ‘সুদের হার আমি নির্ধারণ করি না। তবে আমরা অন্যভাবে সাহায্য করতে পারি। আমার বিশ্বাস আপাতত এটা এখানেই থাকবে। তবে এটা কমবে। আগামী দুই বছর আমাদের বিনিয়োগের জন্য সূবর্ণ সময়। সেটা কাজে লাগাতে হবে।’

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘সরকার ব্যবসায়ীদের ব্যাপারে খবুই যত্নবান। আমরা বাস্তববাদী, সেই আলোকেই বাজেট হবে। এবারের বাজেটে সবাই খুশী হবে বলে আমার বিশ্বাস।’

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘রানা প্লাজার পর যে মন্দা ছিল, সেটি কাটছে। শুধু প্রবৃদ্ধি বাড়ালে হবে না। কর্মসংস্থানও বাড়াতে হবে।’

অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বেসরকারি খাতে বিনিয়োগে গত কয়েক বছর ধরে মন্দা এসেছে। বাজেটের চ্যালেঞ্জ হচ্ছে বেসরকারি বিনিয়োগে আকৃষ্ট করা।’

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা সালাম মুর্শেদী বলেন, ‘তেলের বাজার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।’
আরেক ব্যবসায়ী নেতা নিজাম উদ্দিন টিটো বলেন, ‘টেলিকম সেক্টরে আমরা ২২ বছর আমদানি নির্ভর ছিলাম। এখন এখানে মোবাইল উৎপাদন হবে। এ ক্ষেত্রে কাঁচামাল আমদানির ক্ষেত্রে ট্যাক্স হলি ডে চাই।’



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)