শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৬ মে ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি » রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন-ভাতা হল দ্বিগুণ
প্রথম পাতা » অর্থনীতি » রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন-ভাতা হল দ্বিগুণ
৪১৪ বার পঠিত
শুক্রবার, ৬ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন-ভাতা হল দ্বিগুণ

---

পক্ষকাল ডেস্কঃ ধানমন্ত্রীর বেতন-ভাতা দ্বিগুণ করে সংসদে পৃথক বিল পাস হয়েছে। বুধবার সংসদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন-ভাতা সংক্রান্ত পৃথক বিল দুটি উত্থাপন করেন সংসদের কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিলে রাষ্ট্রপতির নতুন বেতন এক লাখ ২০ হাজার ও প্রধানমন্ত্রীর বেতন এক লাখ ১৫ হাজার টাকা করা হয়েছে। আগে রাষ্ট্রপতির বেতন ছিল ৬১ হাজার ২০০ টাকা ও প্রধানমন্ত্রীর বেতন ছিল ৫৮ হাজার ৬০০ টাকা।

বুধবার বিকাল পাঁচটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। পরে ‘দ্য প্রেসিডেন্ট’স ( রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, ‘দ্যা প্রাইম মিনিস্টার’স ( রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০১৬’ সংসদে পাসের প্রস্তাব করেন মতিয়া চৌধুরী। পরে বিল দুটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে গত ২৫ জানুয়ারি বিল দুটি সংসদে উত্থাপন করেন মতিয়া চৌধুরী। এরপর সেগুলো সাত দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। সংসদীয় কমিটি কয়েক দফা সময় বাড়িয়ে মঙ্গলবার প্রতিবেদন সংসদে জমা দেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে জাতীয় বেতন স্কেল ও দেশের আর্থ সামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনায় বেতন ভাতা পুনঃনির্ধারণের কথা বলেন মন্ত্রী মতিয়া চৌধুরী। বিলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বর্ধিত বেতন ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)