শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মোস্যাক ফনসেকার এল সালভাদর কার্যালয়ে হানা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মোস্যাক ফনসেকার এল সালভাদর কার্যালয়ে হানা
৩৯৮ বার পঠিত
শনিবার, ৯ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোস্যাক ফনসেকার এল সালভাদর কার্যালয়ে হানা

---
পক্ষকাল ডেস্ক: এল সালভাদরে পানামার ল’ ফার্ম মোস্যাক ফনসেকার কার্যালয়ে কর্মকর্তারা অভিযান চালিয়েছেন বলে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে।বিবিসি বলছে, কর্মকর্তারা ট্যুইটার বার্তায় জানিয়েছেন, এল সালভাদরে মোস্যাক ফনসেকার এই শাখা থেকে বিভিন্ন নথি ও কম্পিউটার জব্দ করা হয়েছে।

সম্প্রতি পানামার একটি ল’ ফার্মের এক কোটি দশ লাখ গোপন নথি ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে; বিশ্বের ধনী আর ক্ষমতাধর ব্যক্তিরা কোন কৌশলে কর ফাঁকি দিয়ে গোপন সম্পদের পাহাড় গড়েছেন বেরিয়ে আসছে সেই তথ্য।চলতি সপ্তাহে গণমাধ্যমে আসা মোস্যাক ফনসেকার এসব নথি কেবল রাজনীতিবিদ নয়, ব্যবসায়ী, চোরাকারবারী, বিশ্বখ্যাত ফুটবলার, বলিউড তারকাসহ অনেকেরই গোমর ফাঁস হয়ে গেছে। ধনী আর ক্ষমতাধর ব্যক্তিরা কোন কৌশলে কর ফাঁকি দিয়ে গোপন সম্পদের পাহাড় গড়েছেন- সে তথ্য বেরিয়ে এসেছে এসব নথিতে।এল সালভাদরের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, কার্যালয়টি থেকে মোস্যাক ফনসেকার চিহ্ন একদিন আগেই অপসারণ করা হয়। প্রতিষ্ঠানটির একজন কর্মীর সূত্রে জানা যায়, ফার্মটি এখান থেকে চলে যাচ্ছে।

এল সালভাদরের অ্যাটর্নি জেনারেল ডগলাস মেলেনদেজ এই অভিযান তত্ত্বাবধান করেন। মোস্যাক ফনসেকার এই শাখা থেকেও বিশ্বব্যাপী তাদের ক্লায়েন্টদের সার্ভিস দিতে সক্ষম ছিল। এল সালভাদরের স্থানীয় একটি পত্রিকার বলা হয়েছে, দেশটির নাগরিকেরা কর্তৃপক্ষকে না জানিয়েই মোস্যাক ফনসেকাকে ব্যবহার করে গোপনে সম্পদ ক্রয় করতো।

তবে কোনো ধরনের বেআইনি কাজ করেনি বলে দাবি করেছে ফার্মটি। বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে এ ঘটনায় নাম আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত শুরু করেছে। পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন।

মোস্যাক ফনসেকার নথি বের হওয়ার পরপরই ফ্রান্স সরকার পানামার সেন্ট্রাল আমেরিকান নেশন ব্যাংককে কালো তালিকাভুক্ত করেছে।প্রতিবাদে পানামাও ফ্রান্সের ব্যাংকগুলোকে কালো তালিকাভুক্ত করেছে বলে পানামার প্রেসিডেন্টের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে ঘোষণা দেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)