শিরোনাম:
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বাংলাদেশি ব্লগারদের আশ্রয় দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বাংলাদেশি ব্লগারদের আশ্রয় দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
৪০১ বার পঠিত
শনিবার, ৯ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশি ব্লগারদের আশ্রয় দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

---
পক্ষকাল ডেস্ক : বাংলাদেশে যেসব ব্লগার হুমকির মুখে রয়েছেন, তাদের কাউকে কাউকে আশ্রয় দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এ খবর দিচ্ছে। খবর বিবিসি বাংলার।

বাংলাদেশে আরও একজন ব্লগারকে ‘বর্বরোচিত কায়দায়’ হত্যার তীব্র নিন্দা করেছেন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র।

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমউদ্দীন সামাদকে গত বুধবার অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করে।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফেসবুকে ধর্ম নিয়ে লেখালেখি করার কারণে নাজিমউদ্দীন সামাদের জীবনের নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই শঙ্কা ছিল। এজন্য তাকে লেখালেখি করতে নিষেধও করেছিলেন তারা।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখাপাত্র মার্ক টোনার এই হত্যার নিন্দা করে বলেছেন, ‘সহিংস জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রামের পাশে আছে যুক্তরাষ্ট্র।’

বাংলাদেশি ব্লগার, যারা বিপদের হুমকিতে আছেন, তাদেরকে মানবিক আশ্রয় দেওয়ার আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু ব্লগারকে ‘হিউম্যানিটারিয়ান প্যারোলের’ আওতায় আশ্রয় দেওয়া যায় কি না-তা ভাবা হচ্ছে।’

উল্লেখ্য, লেখকদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন’-এর যুক্তরাষ্ট্র শাখার কারিন ডয়েশ কার্লেকর যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ব্লগারদের এর আওতায় আশ্রয় দেওয়ার জন্য।

বিপদের মুখে আছে এমন ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে সাময়িক আশ্রয় দেওয়ার জন্য ‘হিউম্যানিটারিয়ান প্যারোল’ ব্যবহার করা হয়।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)