সোমবার, ৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » » তনু হত্যা মামলায় সেনা কর্মকর্তার ছেলেকে জিজ্ঞাসাবাদ
তনু হত্যা মামলায় সেনা কর্মকর্তার ছেলেকে জিজ্ঞাসাবাদ

পক্ষকাল ডেস্কঃ তনু হত্যা মামলায় সিআইডির তদন্ত দল কুমিল্লা সেনানিবাসের এক সেনা কর্মকর্তার ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়ারকে জিজ্ঞাসাবাদ করেছে বলে সিআইডি সূত্রে জানা গেছে।
রবিবার সিআইডি ঢাকার সিনিয়র বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দের নেতৃত্বে সিআইডি’র ঢাকা ও কুমিল্লার দল কুমিল্লা সিআইডি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে দুপুর ২টার দিকে সিআইডির তদন্ত দল কুমিল্লা সেনানিবাসে যায়। সেখানে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে। সূত্রটি পিয়ার সম্পর্কে আর কোনও তথ্য জানায়নি।
সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল হক খান বলেন, মামলার তদন্তে পুনরায় সেনানিবাসের ঘটনাস্থলে এসেছি। পিয়ারকে জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ