শিরোনাম:
ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » নারায়ণগঞ্জে সাত খুন মামলার সাক্ষ্য গ্রহণ চলছে
প্রথম পাতা » জেলার খবর » নারায়ণগঞ্জে সাত খুন মামলার সাক্ষ্য গ্রহণ চলছে
৪২৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জে সাত খুন মামলার সাক্ষ্য গ্রহণ চলছে

---
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, তারেক সাঈদসহ ২৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।এদিন প্রথমে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহিদুল ইসলাম। এরপর নজরুল ইসলামের শ্যালক সাঈদুল ইসলাম ও তাঁর সহকর্মী শাহা জালালেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম ওয়াজেদ আলী খোকন জানান, সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার আগে সাত খুন মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নূর হোসেন, র‍্যাব-১১ সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা, মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। ২৮ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমসহ দুজনের সাক্ষ্য গ্রহণের পর নির্ধারিত আরো তিনজন সময়ের অভাবে সাক্ষ্য দিতে পারেননি। আজ তাঁদের সাক্ষ্য গ্রহণ চলছে।২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর পর ৩০ এপ্রিল ছয়জন এবং পরদিন আরো একজনের মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা ডা. বিজয় কুমার পাল ফতুল্লা থানায় আলাদা দুটি মামলা করেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)