শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » তনু হত্যার রহস্যও উন্মোচিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » অপরাধ » তনু হত্যার রহস্যও উন্মোচিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
৪২৫ বার পঠিত
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তনু হত্যার রহস্যও উন্মোচিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

---

ডেস্ক পক্ষকাল :বুধবার (৩০ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতার ৪৫ বছরে আমাদের প্রাপ্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের সকল হত্যাকাণ্ডের মতো তনু হত্যার রহস্যও উন্মোচন করা হবে। হত্যাকারী যারাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, তদন্তে যেন কোনো ধরনের গাফিলতি না হয়, সেজন্যই তনুর মরদেহ আবারো কবর থেকে ওঠানো হয়েছে। আইনের উর্ধ্বে কেউ নেই, এ হত্যার সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। সরকার সকল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে, তনু হত্যার রহস্যও উন্মোচন করবে।

আলোচনা সভায় বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন,  বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

দারিদ্র্য ভবিষ্যতে মিউজিয়ামে চলে যাবে উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন আর হতদরিদ্র নেই, মঙ্গা নেই। এটা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্য।

বিএনএর চেয়ারম্যান ও তৃণমূল বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন  জোটের মহাসচিব সেকেন্দার আলী মনি। সভায় বিশেষ অতিথি ছিলেন জোটটির কো-চেয়ারম্যান এম নাজিমউদ্দীন আল আজাদ, আরিফ মাঈনউদ্দিন প্রমুখ।

ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, আমি এমপি-মন্ত্রী হওয়ার জন্য তৃণমূল বিএনপির ডাক দেইনি। ডাক দিয়েছি, একটি সুস্থ রাজনীতির ধারা তৈরি করার জন্য। হরতাল-অবরোধের ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)