বুধবার, ৩০ মার্চ ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » পিজিআর ব্যারাক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
পিজিআর ব্যারাক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
পক্ষকাল ডেস্কঃ রাজধানীতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের জন্য (পিজিআর) একটি চারতলা নতুন ব্যারাক কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবন কমপ্লেক্স থেকে ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ব্যারাক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গণপূর্ত মন্ত্রণালয়ের বার্ষিক বাজেট থেকে বিশেষ বরাদ্দ হিসাবে ৮ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে এই ব্যারাক নির্মিত হয়েছে। পিজিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ১৫০ জন পিজিআর সদস্যের আবাসনের ব্যবস্থা থাকবে। নিচতলায় অফিস কমপ্লেক্স, জিমনেশিয়াম, স্টোর ও গ্যারেজ এবং দ্বিতীয় তলায় লাইব্রেরী ও বিনোদন হল থাকবে।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রেস সচিব ইহসানুল করিম এসময় উপস্থিত ছিলেন।
পিজিআর বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিরাপত্তা ও গোয়েন্দা দল। এই বাহিনী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তাদের নিকট আত্মীয়-স্বজনের নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ