মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » অর্ধশতাধিক যাত্রীসহ মিশরের বিমান ছিনতাই
অর্ধশতাধিক যাত্রীসহ মিশরের বিমান ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ইজিপ্ট এয়ারলাইনের বিমান আলেকজান্দ্রিয়া বিমান বন্দর থেকে কমপক্ষে ৫৫ জন যাত্রীসহ ছিনতাই হয়েছে। ছিনতাই হওয়া বিমান সাইপ্রাসের লারনাকা বিমান বন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে।সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মিশরের আভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল। বিমানে থাকা একজন সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে সাইপ্রাসে নিয়ে গেছে বলে জানিয়েছে ইজিপ্ট এয়ারের মুখপাত্র।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিমানটিতে একাধিক হাইজ্যাকার রয়েছে। মিশরের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের পাইলটকে আত্মঘাতী বিস্ফোরণের হুমকি দিয়ে সাইপ্রাসে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বিবৃতিতে আরো জানিয়েছে, বিমানটিতে ৫৫ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বার সহ মোট ৬১ জন ছিল। এর আগে জানা গিয়েছিল এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল।




রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন
কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত?