শুক্রবার, ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » কলেজ শিক্ষার্থী তনু হত্যাকান্ডের বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
কলেজ শিক্ষার্থী তনু হত্যাকান্ডের বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
![]()
আব্দুর রহমান : গত ২২ মার্চ কুমিল্লার ময়নামতি উপজেলার কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে (২১) গণধর্ষণ শেষে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। কিছু দুষ্কৃতিকারির দ্বারা তনু নির্মমভাবে নিহত এবং সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংগঠিত বিভিন্ন হত্যার প্রতিবাদে এবং এসব হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাত্ক্ষীরা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করেছে সাংস্কৃতিক কর্মী, মানবাধিকার সংগঠনের কর্মী, গণমাধ্যম কর্মী, ছাত্র-ছাত্রী ও সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, সাতক্ষীরার সদস্য সচিব ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের পরিচালনায় তনুর বাবার আকুতি পাঠ করে শোনান কলেজ ছাত্রী অদিতি অদিৃ সৃষ্টি। বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিসেস রুবি আক্তার, তিনি বলেন, সরকার যেন খুব দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করে এটাই সরকারের কাছে সকলের কামনা। আরও বক্তব্য রাখেন ,আল্ মাহামুদ পলাশ, তৃপ্তি মোহন মল্লিক, নাসরিন খাঁন লিপি কন্ঠ শিল্পি আবু আফ্ফান রোজ বাবু,শামীমা পারভিন রতœা বেগম , মাষ্টার শহিদুল ইসলাম সহ অসংখ্য সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্বরা।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা