শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
প্রথম পাতা » জেলার খবর » কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
৫১৪ বার পঠিত
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

---

পক্ষকাল প্রতিনিধি মাদারীপুর:

কাওড়াকান্দি-শিমুলিয়া (মাওয়া) নৌরুটে প্রায় ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার বেলা ১১টার দিকে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। এর আগে ঘন কুয়াশার কারণে রবিবার রাত সাড়ে ১০টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে রাত ১০টা থেকে ‘কাকলি’ ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। ওই ফেরিতে ১৩ ঘণ্টা আটকা থাকেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি দ্য রিপোর্টকে জানান, রবিবার রাত সোয়া ১০টা থেকে সোমবার বেলা সোয়া ১১টা পর্যন্ত মাঝ নদীতে আটকে ছিলেন তিনি।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে বাইপাস সড়ক পর্যন্ত রাস্তার দুই সারিতে কয়েকশ’ ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক নৈশ কোচও কাওড়াকান্দি ঘাটে এসে আটকা পরে। এতে ঢাকামুখী যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, কুয়াশার তীব্রতায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় ফেরির চালকরা ফেরি চলাচল বন্ধ রাখে। কুয়াশা কেটে গেলে তা পুনরায় স্বাভাবিক হয়।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)