শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২১ মার্চ ২০১৬
প্রথম পাতা » » বান্দরবানে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা
প্রথম পাতা » » বান্দরবানে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা
৪০৬ বার পঠিত
সোমবার, ২১ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

---পক্ষকাল দেস্কঃ : বান্দরবানের রুমা উপজেলায় শান্তি ত্রিপুরা (৩৭) নামে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার গ্যালাইঙ্গা ইউনিয়নে রবিবার রাতে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রুমা উপজেলার গ্যালাইঙ্গা ইউনিয়নের রামদু পাড়ার নিজ বাড়ি থেকে শান্তি ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রামদু পাড়ার পাসের পাহাড়ে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। নিহত শান্তি ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আগামী ২৩ এপ্রিল ইউপি নির্বাচনে জেএসএস’র সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন তিনি।রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে তিনটার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জেএসএস নেতা শান্তি ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)