শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » লিবীয় উপকূলে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থী উদ্ধারের খবর
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » লিবীয় উপকূলে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থী উদ্ধারের খবর
৪৩১ বার পঠিত
রবিবার, ২০ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লিবীয় উপকূলে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থী উদ্ধারের খবর

---

ওয়েভ ডেস্কঃ

লিবিয়ার পশ্চিম উপকূলে চারটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থীকে উদ্ধার করার খবর দিয়েছে রয়টার্স।ইটালির কোস্ট গার্ড সিসিলি প্রণালী থেকে আরও ৯০০ শরণার্থীকে উদ্ধার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেমের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভূমধ্যসাগরে ইউরোপমুখী চারটি নৌকা থেকে তারা ছয়শ জনকে উদ্ধার করেন। এর মধ্যে একটি নৌকা ডুবে গিয়েছিল।কাশেম জানান, উদ্ধার হওয়া শরণার্থীরা অভিবাসীরা বাংলাদেশ ও সাব সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক।তবে তাদের মধ্যে কতোজন বাংলাদেশের নাগরিক বা তাদের পরিচয় কী- সে বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।
এ বিষয়ে লিবিয়ায় বাংলাদেশ মিশনের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
উদ্ধার অভিযানে চার অভিবাসী নারীর মৃতদেহ পাওয়া গেছে সাগরে। বেশ কয়েকজনের নিখোঁজ থাকার কথাও কাশেম জানিয়েছেন।

এদিকে পৃথক চার অভিযানে নয়শর বেশি শরণার্থীকে উদ্ধারের কথা জানিয়েছে ইটালি কর্তৃপক্ষ।দেশটির কোস্টগার্ড শনিবার সিসিলি প্রণালী থেকে ৩৭৮ জনকে উদ্ধার করে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।এছাড়া ইউরোপীয় ইউনিয়ন বর্ডার এজেন্সি ফ্রনটেক্স ১১২ জন এবং ইউরোপীয় ইউনিয়নের ইইউএনএভিএফওআর মিশন বাকি ৪২০ জনকে উদ্ধারের কথা জানিয়েছে।

তবে ইটালিতে উদ্ধার হওয়া অভিবাসীদের নাগরিকত্ব সম্পর্কে রয়টার্সের প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।২০১৫ সালের শুরু থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপমুখী অভিবাসনের এই ঢলকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সঙ্কট বলা হচ্ছে। গত ১৫ মাসে অন্তত ১২ লাখ মানুষ অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছে, যাদের অধিকাংশই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিক।

ভূমধ্যসাগর দিয়ে ইউরোপজুড়ে মাদক ও মানবপাচারের নতুন পথ হিসেবে লিবিয়াকে ব্যবহার করা হচ্ছে বলে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের এক সতর্কবার্তায় বলা হয়েছে।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)