শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্র্রীকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর টেলিফোন
প্রথম পাতা » রাজনীতি » বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্র্রীকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর টেলিফোন
৪০৮ বার পঠিত
শনিবার, ১৯ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্র্রীকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর টেলিফোন

---
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ড, এম পি গত রাত (১৮ মার্চ ২০১৬) বাংলাদেশ সময় ০৯ঃ৩০ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এম পি-কে টেলিফোন করেন। দুই পররাষ্ট্র মন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাজ্য একযোগে কাজ করে যাচ্ছে বলে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন। তিনি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীকে আরো জানান শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে একটি ’উন্নয়ন পরিকল্পনা’ বাস্তবায়নের জন্যে জবফ খরহব এবং জবংঃৎধঃধ নামক বেসামরিক বিমান নিরাপত্তা বিষয়ক দু’টি কোম্পানির সাথে চুক্তি সম্পাদনের আলোচনা চুড়ান্ত পর্যায়ে আছে। সহসাই কোন একটি কোম্পানির সাথে এ চুক্তি চুড়ান্ত হবে বলে তিনি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশের গৃহিত ’উন্নয়ন পরিকল্পনা’-কে স্বাগত জানান। তিনি এ মর্মে আশ^াস দেন যে, যুক্তরাজ্য সহসাই ঢাকা থেকে সরাসরি লন্ডনগামী কার্গো এর উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করবে। বাংলাদেশ সরকারের গৃহিত ’উন্নয়ন পরিকল্পনা’ ও দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষিতে ঢাকা ও লন্ডনের মধ্যে সরাসরি যাত্রিবাহী ফ্লাইট পরিচালনায় কোন ধরনের অসুবিধা হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
দুই পররাষ্ট্র মন্ত্রী এ বিষয়ে চলমান সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)