সার্ক শীর্ষ সম্মেলন ৯-১০ নভেম্বর
![]()
পক্ষকাল ডেস্কঃ : আগামী ৯ থেকে ১০ নভেম্বর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্কের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসবে দক্ষিণ এশিয়ার আটটি দেশকে নিয়ে গঠিত এ আঞ্চলিক সংস্থার ১৯তম আসরটি।নেপালের পোখারায় বৃহস্পতিবার (১৭ মার্চ) অনুষ্ঠিত সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়।১৯ তম সম্মেলনের ভেন্যু হিসেবে পাকিস্তানকে গত বছর সার্ক শীর্ষ সম্মেলনেই ঠিক করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। তিনি সার্ক দেশগুলোর মধ্যে বিশেষভাবে কানেক্টিভিটি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, কৃষি, সন্ত্রাসবাদ ও সমুদ্র অর্থনীতিসহ অন্যান্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।
আগামীতে প্রতি দুই বছর পর পর নভেম্বর মাসে সার্কের শীর্ষ সম্মেলন করার জন্য মন্ত্রীদের কাউন্সিল থেকে সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার মন্ত্রীদের কাউন্সিলের আগে সার্ক স্থায়ী কমিটির ৪২তম বৈঠক এবং সার্ক প্রোগ্রামিং কমিটির ৫২তম বৈঠক হয়।
স্থায়ী কমিটির বৈঠকে পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
এতে বাংলাদেশ আগামী ৪ থেকে ৭ এপ্রিলে সার্ক কৃষি মন্ত্রীদের তৃতীয় বৈঠক এবং চলতি বছরের শেষ দিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীদের তৃতীয় বৈঠক আয়োজনের ঘোষণা দেয়।
সার্ক সংস্কৃতি মন্ত্রীদের বৈঠক এবং চলতি বছরের অক্টোবরে সার্ক কালচারাল ক্যাপিটাল প্রোগ্রামের উদ্বোধনী পর্ব রাখারও ঘোষণা দেয় বাংলাদেশ।
এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে দারিদ্র্য দূরীকরণের ওপর সার্ক মন্ত্রীদের পঞ্চম বৈঠকের আয়োজনও করবে ঢাকা।
পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্ত্র (এসডিএমসি) প্রতিষ্ঠা এবং পাকিস্তানের ইসলামাবাদে থাকা পরিবেশ কেন্দ্রটি সেটির একীভূত করার সুপারিশ করা হয়।
কাউন্সিলের বৈঠকে নেপালে থাকা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সফরে ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
এর আগে গত বছরের নভেম্বরে নেপালের কাঠমান্ডুতে ১৮তম সার্ক সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সেখানে অংশ নিয়ে ইসলামাবাদে পরবর্তী সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
বর্তমানে তিনি সার্কের চেয়ারের দায়িত্ব পালন করছেন।
পাকিস্তানের পর শ্রীলঙ্কার হাতে যাবে সার্ক চেয়ারের দায়িত্ব।
১৯৮৫ সালে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতার ফোরাম যাত্রা শুরু করে সার্ক।
প্রতিষ্ঠাকালীন সাত সদস্য থাকলেও পরে সার্কের সদস্যপদ পায় আফগানিস্তান।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ