ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে দেখা করবেন না ওবামা
ডেস্কঃ
ক্যাস্ট্রোর
বদলে মি. ওবামা দেশটির ভিন্নমতাবলম্বী রাজনীতিকদের সঙ্গে বৈঠক করবেন
এ মাসের শেষে ঐতিহাসিক এক সফরে কিউবা যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
রাষ্ট্রীয় নানা কর্মসূচীতে অংশ নিলেও এ সময় তিনি দেশটির কিংবদন্তী নেতা ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে বৈঠক করবেন, সে সম্ভাবনা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউজ।
বরং কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ শেষে, মি. ওবামা দেশটির ভিন্নমতাবলম্বী রাজনীতিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্টের একজন নিরাপত্তা উপদেষ্টা।
১৯২৮ সালের পর এই প্রথম দায়িত্বে থাকা অবস্থায় একজন মার্কিন প্রেসিডেন্ট কিউবা সফরে যাচ্ছেন।
স্নায়ু যুদ্ধের সময়ে সৃষ্ঠ বৈরিতা কাটিয়ে, মাত্র গত জুলাইতেই দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
বলা হচ্ছে, এটি প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রীর বৃহত্তর লাতিন অ্যামেরিকা সফরেরই একটি অংশ।






“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা