শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচারবহির্ভূত
প্রথম পাতা » রাজনীতি » খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচারবহির্ভূত
৪৪৩ বার পঠিত
মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচারবহির্ভূত

---
পক্ষকাল প্রতিবেদকঃ
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এ কর্মসূচির আয়োজন করে।সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, বর্তমান সরকারের শাসনামলে নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন; গণতন্ত্র না থাকায় হারিয়েছেন কথা বলার অধিকার। বিএনপির চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুলমির্জা ফখরুল বলেন, ‘সরকারি দলের নেতা-নেত্রীরা যে ভাষায় কথা বলছেন, সেটা সব ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য। এবং এ বক্তব্যের সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। দুর্ভাগ্য আমাদের, আজকে যাঁরা গণতান্ত্রিক আন্দোলন করেন এবং এই দেশের ইতিহাসের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে প্রত্যেক গণতান্ত্রিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁরা আসামি হয়েছেন। আপনি সেই গণতন্ত্রের নেতা, জনগণের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কটাক্ষ করে অথবা আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেবকে কটাক্ষ করে যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো কখনোই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এবং গণতন্ত্রের পক্ষে সেটা যায় না।’একই অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম-খুন আর মানুষের ওপর অত্যাচার চালিয়ে প্রধানমন্ত্রী নিজেই জনগণের কাছে আসামি হয়ে আছেন। তিনি বলেন, দেশ থেকে গণতন্ত্র হরণের জন্য জনগণের কাছে প্রধানমন্ত্রী নিজেই দায়ী।রিজভী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী নিজের গায়ের জোরে, রাষ্ট্রশক্তির জোরে নিজের মামলাগুলো খালাস করিয়ে নিয়েছেন। আর আরেকজন নেত্রী সম্পর্কে তিনি বাজে কথা বলেন।’পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মহিলা দল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা কাকরাইল মোড় প্রদক্ষিণ করে দলের অফিসের সামনে এসে শেষ হয়।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)