মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » ব্যাংক-বীমা » রিজার্ভের অর্থ ‘হ্যাক’, অস্বীকার নিউইয়র্কের ব্যাংকের
রিজার্ভের অর্থ ‘হ্যাক’, অস্বীকার নিউইয়র্কের ব্যাংকের
পক্ষকাল ডেস্কঃবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ ‘হ্যাক’ হয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক।হ্যাক’ হয়ে যাওয়া অর্থের একাংশ উদ্ধার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের এমন দাবির একদিন পার না হতেই ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।যুক্তরাষ্ট্র থেকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ অর্থের হ্যাক হয়ে যাওয়ার সংবাদ আজ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। অভিযোগ উঠেছে, চীনভিত্তিক হ্যাকার গ্রুপ হ্যাকিংয়ের মাধ্যমে এ অর্থ সরিয়ে নিয়েছে ফিলিপাইন ও শ্রীলঙ্কায়। গণমাধ্যমে প্রকাশিত হয় ফিলিপাইনে পাচার হওয়া অর্থের পরিমাণ ৭৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৯২ কোটি টাকা।গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্টে রক্ষিত স্থিতি থেকে হ্যাকড হওয়ার সাম্প্রতিক ঘটনায় সংশ্লিষ্ট অর্থের একাংশ এরই মধ্যে আদায় করা সম্ভব হয়েছে। অবশিষ্ট অঙ্কের গন্তব্য শনাক্ত করে তা ফেরত আদায়ের বিষয়ে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয় রয়েছে।’ঠিক কবে এ অর্থ ‘হ্যাক’ হয়েছে, তা জানায়নি বাংলাদেশ ব্যাংক। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নজরে আসার পরপরই গত ১৫ থেকে ২০ দিন ধরেই অর্থ উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার নিউইয়র্ক ফেডারেলের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করে, ‘ফেডারেল রিজার্ভ সিস্টেমের লেনদেনের প্রশ্নে আজ পর্যন্ত এ ধরনের কোনো ঘটনার প্রমাণ নেই। এবং ফেডারেল সিস্টেমের কোথাও এ নিয়ে সংকট রয়েছে এমন প্রমাণও নেই।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে ‘হ্যাক’ হয়ে যাওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থের একাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে- রয়টার্সের এমন প্রতিবেদনের পরই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে বলে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে উল্লেখ করেছে।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়