বর্তমান সরকার ১/১১- এর ফসল: খালেদা জিয়া

পক্ষকাল ডেস্কঃ বর্তমান সরকার ১/১১- এর ফসল: খালেদা জিয়া শীর্ষ নিউজ, ঢাকা : ১/১১-এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) বলেছিলেন, ‘এ সরকার আমাদের আন্দোলনের ফসল।’ আর তিনি যদি সত্যি এক-এগারোর কুশীলবদের বিচার করতে চান, তাহলে যারা দেশে আছেন তাদের ধরছেন না কেন?’ মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিগত আন্দোলনে চট্টগ্রাম বিভাগের ক্ষতিগ্রস্তদের মধ্যে সাতটি পরিবারকে আর্থিক অনুদান প্রদানের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এ অনুদান দেয়া হয়। এসময় খালেদা জিয়া ১/১১ কয়েক জন কুশীলবের নাম উল্লেখ করেন। তারা হলেন: হাসান মাসুদ চৌধুরী, মাসুদ আহমেদ, ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা রুমি। তিনি বলেন, মাসুদকে (লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন আহমেদ) এক্সটেনশন কে দিয়েছে। খালেদা জিয়া বলেন, ‘অন্যায় না করলে ভয় কীসের। তিনি তো (শেখ হাসিনা) কাকুতি-মিনতি করে ১১ মাস পরে বের হয়েছিলেন। আর আমি ফাইট করেছিলাম। দেশ ছেড়ে যাইনি। এক বছর ৮ দিন কারাগারে ছিলাম। আর উনি হাতে মেহেদি লাগিয়ে বিদেশে গিয়েছিলেন।’ বর্তমান সরকার ১/১১ চেয়েও খারাপ মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘বতর্মান সরকার অবৈধ। এ সরকারের সব কর্মকাণ্ড অবৈধ। নিরপক্ষে সরকারে অধীনে আরেকটি নির্বাচন হবে বলে মন্তব্য করেন তিনি । ইউপি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি এ সরকারের নির্বাচন খেলা। নামমাত্র নির্বাচন।’ বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ এখন মোটেও ভালো নেই। আন্দোলন সংগ্রাম নেই তবুও প্রতিদিন নেতা-কর্মীদের ধরা হচ্ছে। যারা জামিন পাচ্ছেন তাঁদের জেল গেটেই গ্রেপ্তার করা হচ্ছে। ওরা ১ / ১১ এর চেয়েও খারাপ। এর জন্য তাদেরও বিচার হবে। খালেদা জিয়া বলেন, যারা আন্দোলন-সংগ্রামে ছিল তারা বিএনপির গুরুত্বপূর্ণ জায়গায় আসবে জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রদল-যুবদল যারা করতো তার এখন আর ছোট নেই। তাদের দায়িত্ব নেয়ার সময় এসেছে। বয়স্করা উপদেষ্টা পরিষদে যাবে।’ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার গোলাম আকবর, শাহাদাত হোসেন, শরীফুল ইসলাম ও ফরহাদ হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ