শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » ৮ জানুয়ারী ঝিনাইদহ জেলা জাসদ’র সম্মেলন
প্রথম পাতা » জেলার খবর » ৮ জানুয়ারী ঝিনাইদহ জেলা জাসদ’র সম্মেলন
৪৯০ বার পঠিত
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮ জানুয়ারী ঝিনাইদহ জেলা জাসদ’র সম্মেলন

---ঝিনাইদহ ৪ঃআগামী ৮ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় ঝিনাইদহ জেলা জাসদ’র সম্মেলন-২০১৪ স্থানিয় পায়রা চত্বরে অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষ্যে গত ৭ অক্টোবর জেলা কমিটির সভায় ফজলুর রহমান খুররমকে আহবায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির তত্বাবধানে উপজেলা সম্মেলনের মাধ্যমে কমিটি নবায়ন ও গঠনের কাজ চলছে। ইতিমধ্যে গত ১১ ডিসেম্বর মহেশপুর উপজেলা সম্মেলন স্থানিয় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম। সম্মেলনে জলিল মিয়াকে সভাপতি ও রমজান আলীকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
২৩ ডিসেম্বর শৈলকুপা পাইলট হাই স্কুল মাঠে শৈলকুপা উপজেলা জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল আজিজ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদ স্থায়ি কমিটির সদস্য শিরিন আকতার এম.পি, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় জাসদের সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্নু ও যুবজোটের কেন্দ্রিয় সভাপতি রোকনুজ্জামান রোকন। সম্মেলন শেষে শরাফত ইসলামকে সভাপতি ও আব্দুল আজিজ খাঁনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
২৫ ডিসেম্বর বেলা ২ টায় হরিণাকুন্ডু প্রিয়নাথ উচ্চ বিদ্যালয় মাঠে হরিণাকুন্ডু উপজেলা জাসদের কর্মীসভা মুন্সী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মীসভা শেষে শাহানুর আলমকে সভাপতি ও সম্রাট জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে হরিণাকুন্ডু উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে নতুন কমিটির নেতৃত্বে হরিণাকুন্ডু শহরে জাসদের মিছিল অনুষ্ঠিত হয়।
২৭ ডিসেম্বর ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সদর উপজেলা জাসদের সম্মেলন ও ৩১ ডিসেম্বর কোটচাঁদপুর উপজেলা জাসদের সম্মেলন পৌর মহিলা কলেজ চত্বরে অনুষ্ঠিত হবে।
আগামী ৮ জানুয়ারী অনুষ্ঠিতব্য ঝিনাইদহ জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রিয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল ইনু। ঝিনাইদহ বাসীকে উক্ত সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)