মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে যোগ দেবেন খালেদা
নিজস্ব প্রতিবেদক : জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানের শ্বশুর এবং সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ![]()
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মরহুমের ধানমন্ডির আবাসিক এলাকার ৫নং সড়কস্থ ৪০নং বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান মানবজমিন অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান জিয়াউর রহমান সরকার আমলে যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া নিজ গ্রামের বাড়ি সিলেটের বিরাহামপুরে কোরআনখানি ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। সিলেট হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
লন্ডনে অবস্থিত ছোট মেয়ে জুবাইদা রহমানও পারিবারিকভাবে পিতার মৃত্যুবার্ষিকী পালন করবেন। মাহবুব আলীর খানের স্ত্রী ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সুরভির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হবে।





ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়