শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৭ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম ফের শুরু
প্রথম পাতা » জেলার খবর » আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম ফের শুরু
৫৭৬ বার পঠিত
বুধবার, ১৭ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম ফের শুরু

---

পক্ষকাল প্রতিনিধি, ব্রাহ্মনবাড়িয়া

স্থানীয় প্রশাসনের সঙ্গে ট্রাক মালিক-শ্রমিক সমিতি ও ব্যবসায়ীদের বৈঠকে সমঝোতা হওয়ায় চার দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হয়েছে। বুধবার দুপুর ২টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

এর আগে, স্থলবন্দর দিয়ে ১০ চাকার ট্রাকে করে পাথর পরিবহন করা নিয়ে জেলা ট্রাক-মালিক সমিতির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী ও ভারতীয় ব্যবসায়ীদের দ্বন্দ্বে রবিবার থেকে বন্ধ হয়ে যায় আমদানি-রপ্তানি কার্য্যক্রম। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য না নেওয়ার ঘোষণা দেয় ভারতীয় ব্যবসায়ীরা। ফলে আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রাকে করে মাল রপ্তানি বন্ধ থাকে।

এ জটিলতা নিরসনে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব বন্দরের ব্যবসায়ী ও ট্রাক-মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে পরবর্তী সিদ্বান্ত না হওয়া পর্যন্ত ১০ চাকার ট্রাকে করে পাথর পরিবহন বন্ধ থাকবে বলে ব্যবসায়ী ও ট্রাক মালিক-শ্রমিক সমিতি রাজি হয়। এ ছাড়া রবিবার পণ্য নিয়ে আসা আটকে পড়া ট্রাক প্রতি মাথাপিছু আড়াই হাজার টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হন ব্যবসায়ী নেতারা। দুপুর আড়াইটার দিকে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল স্থলবন্দরের কার্যক্রম ফের শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)