শুক্রবার, ২৯ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » পাচারকৃত বাংলাদেশি ৫ নারী ও শিশুকে ফেরত দিল ভারত
পাচারকৃত বাংলাদেশি ৫ নারী ও শিশুকে ফেরত দিল ভারত
![]()
বেনাপোল থেকে এনামুল :
ভারতে পাচারকৃত বাংলাদেশি পাঁচ নারী ও শিশুকে এক বছর পর ট্রাভেল পারমিটের মাধ্যমে এদেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে ওই পাঁচজনকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন-কুমিল্লার মেঘনা থানার বাইরোকোলা গ্রামের জয়নুদ্দীর স্ত্রী রোকসনা বেগম (২৫), ছেলে জুনায়েদ জয় (১), খুলনার রুপসা থানার আইচঘাট এলাকার দেবজিৎ পালিতের ছেলে সুভোজিৎ পালিত (১৬), বিশ্বজিতের ছেলে অভিজিৎ (১৪) ও বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে সোহেল রানা (১৫)।
পুলিশ জানায়, ফেরত আসা বাংলাদেশিরা দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যান। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখান থেকে সোশিও লিগ্যাল এইড অ্যান্ড ট্রেনিং সেন্টার নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের প্রশাসনিক পর্যায়ে যোগাযোগের পরিপ্রেক্ষিতে সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা ফেরত এসেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই পাঁচজনকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি এবং আইন ও সালিশ কেন্দ্রের জিম্মায় দেওয়া হয়েছে।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা