বান্দরবানে এক পরিবারের চারজনকে জবাই
![]()
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।‘পারিবারিক দ্বন্দ্বের জেরে’ শুক্রবার ভোরের দিকে কোনো এক সময় ক্যামলং এলাকার মোতালেবের পাহাড়ে ওই বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে বলে বান্দরবান সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান।
নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুটি শিশু রয়েছে। ওসি বলছেন, ওই নারী ও পুরুষ সম্পর্কে ভাইবোন, বাকিরা তাদের সন্তান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা না গেলেও পুরুষটির বয়স আনুমানিক ৪২ বছর, আর নারীর বয়স ৩৫ এর মত। শিশু দুটির বয়স ৪ ও ১২ বলে ধারণা করা হচ্ছে।
“এরা মিয়ানমারের রোহিঙ্গা। তবে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করে আসছিল। নিহত পুরুষের স্ত্রী কিছুদিন আগে তাকে ছেড়ে চলে গেছে। পরিবারের মধ্যে বিরোধ ছিল বলে আমরা জানতে পেরেছি।”
তিনি জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো গেছে।





চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ