শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে পুলিশ সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে পুলিশ সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’
৪৩৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে পুলিশ সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’

 ---

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসী বাশার বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ মো. রাশেদ (২৮) নামে এক ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ হয়েছে। এসময় গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মটবী গ্রামে এ ঘটনা ঘটে। তার বাম পায়ের হাটুর নিচে গুলি লাগে ও তার ডান চোখে আগাতের চিহ্ন রয়েছে। গুলিবিদ্ধ রাশেদ চরচামিতা গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় রাশেদ সদর হাসপাতালে সাংবাদিকদের জানায় সে পেশায় একজন মাটি ব্যবসায়ী। সে কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নয় বলে জানায়। এবং সে দু’সন্তানের জনক।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার জানান, বাশার বাহিনীর সন্ত্রাসীরা মটবী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তৎঁ পেতে  গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এতে রাশেদ নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। এসময় তিন পুলিশ সদস্যও আহত হন। পরে ঘটনাস্থল থেকে ১টি এলজি, ১টি রকেটলাঞ্চার (সিগনাল বোমা), চার রাউন্ড গুলি ও ৪টি চাপাতি উদ্ধার করা হয়। আটক করা হয় অপর দুই সন্ত্রাসীকে। গুলিবিদ্ধ ওই সন্ত্রাসীকে সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতী চলছে।



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)