ভারত থেকে ফেরার পথে ২২ বাংলাদেশি আটক
![]()
বেনাপোল থেকে ঃ
অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২২ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (২৩ মে) দুপুর১২টার দিকে বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে এদের আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
আটকরা হলেন, সাইফুল (২৫), জিয়াউল (৩৪), আলামিন (২৩), আলতাফ (৩৬), ইসমাইল (২৫), সোলাইমান (৩০), আকুল হোসেন (২১), সাইফুল (১৮), শরিফুল (২৮), রুপম (২২), আসিব (২১), শাহাবুর (৩২), কবির (২৩), নির্মল চন্দ্র (২৫), শেফালী কান্দ্রি (২৬), ওমর ফারুক (২৭), নবদী (৬৫), আভা রানী (২০), জিয়াউল(২২), পারভিন (২৫), শাহানাজ (৩৭) ও পারভিন(২২)। এদের বাড়ি ফরিদপুর, নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চলে। পুলিশ জানায়, এরা ভারতের বিভিন্ন এলাকায় কারখানা ও বাসা-বাড়িতে কাজ করতেন।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারে আইনে মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা