শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৩ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » সন্দেহভাজন ২ মানব পাচারকারী গ্রেফতার
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » সন্দেহভাজন ২ মানব পাচারকারী গ্রেফতার
৪৩৭ বার পঠিত
শনিবার, ২৩ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্দেহভাজন ২ মানব পাচারকারী গ্রেফতার

---
২০১৫ মে ২৩
পক্ষকাল ডেস্ক :
কক্সবাজারের টেকনাফ ও সুনামগঞ্জ থেকে শনিবার সন্দেহভাজন দুই মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।কক্সবাজার : জেলার টেকনাফ উপজেলার লেদা এলাকা থেকে ভোরে মোহাম্মদ ইউছুফ (৩৫) নামে সন্দেহভাজন এক মানব পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ইউছুফ উপজেলার লেদা এলাকার কালু মিয়ার ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। জেলার শীর্ষ মানব পাচারকারীদের মধ্যে ইউছুফ অন্যতম। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

সুনামগঞ্জ : দক্ষিণ সুনামগঞ্জ থেকে বেলা ১১টার দিকে আবুল কাশেম (৪৭) নামে পুলিশের তালিকাভুক্ত এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে। কাশেম উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আব্দুল বারির ছেলে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশীদ দ্য রিপোর্টকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ মানব পাচারকারীদের একটি তালিকা তৈরি করেছে। এ তালিকার অন্যতম মানব পচারকারী হলেন কাশেম। গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)