বৃহস্পতিবার, ২১ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » গনতন্ত্র ও আইনের শাসন না থাকলে বিচার ব্যবস্থা দূর্নীতিমুক্ত হবে না
গনতন্ত্র ও আইনের শাসন না থাকলে বিচার ব্যবস্থা দূর্নীতিমুক্ত হবে না
![]()
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী ব্যারিষ্টার মাহবুব হোসেন বলেছেন, রাজনৈতিক চাপে বিচার ব্যবস্থা স্বাধীন নয়, বরং সর্বদা রাজনৈদিক চাপে ভীতসন্ত্রস্ত। গনতন্ত্র ও আইনের শাসন না থাকলে বিচার ব্যবস্থা দূর্নীতিমুক্ত হবে না। বিধিমালা মেনে দক্ষ ও যোগ্য বিচারক নিয়োগ দিতে হবে। তবে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা সম্ভব ও মানুষ ন্যায় বিচার পাবে।
তিনি বুধবার (২০ মে) দুপুরে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি আয়োজিত বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০১৫ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিচার ব্যবস্থা স্বাধীন হলে আইনজীবীদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং মানুষ ন্যায় বিচার পাবে। তিনি বার কাউন্সিলকে দূর্নীতিমুক্ত করতে ও আইনজীবীদের যাবতীয় সমস্যা সমাধানের জন্য আসন্ন বার কাউন্সিলের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলুর সভাপতিত্বে প্যানেল পরিচিতি সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এটর্নী জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী আব্দুল জামিল মোহাম্মদ আলী (এজে মোহাম্মদ আলী), সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাবেক এমপি ও আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী ব্যারিষ্টার মাহবুব উদ্দীন খোকন, বাংলাদেশ বার কাউন্সিলের ফাইনান্স কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী খতিবুদ্দীন আহম্মেদ, সিনিয়র আইনজীবী মো. ইছাহক, মো. আব্দুল হালিম, মো. ইউসুফ আলী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন।
অনুষ্ঠানে ব্যারিষ্টার মাহবুব উদ্দীন খোকন বলেন, আইনজীবীরা ন্যায় বিচার, মানবাধিকার ও আইনের শাসন কায়েমের জন্য কাজ করে। বিচার বিভাগ শক্তিশালী হলে আইনজীবীদের পেশাগত যোগ্যতার মুল্যায়ন হবে। আইনজীবীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দক্ষ ও যোগ্য হিসেবে তৈরী হতে হবে। সাবেক এটর্নী জেনারেল এজে মোহাম্ম আলী বলেন, বিচার ব্যবস্থা স্বাধীন ও দূর্নীতিমুক্ত হলে আইনজীবীদের মর্যাদা বাড়বে। এ্যাডভোকেট সানাউল্লা মিয়া বলেন, আসন্ন বার কাউন্সিলের নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল বিজয়ী হলে আইনজীবী অর্থনৈতিক সমস্যা সমাধানে কাজ করা হবে ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত ও পেশাগত যোগ্যতার মূল্যায়ন করা হবে।
এর আগে অতিথিরা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।




রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার