শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » গুলির বদলা গুলি!
প্রথম পাতা » জেলার খবর » গুলির বদলা গুলি!
৪৭১ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুলির বদলা গুলি!

---
ফলোআপ…
মুন্সীগঞ্জঃ বুধবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের অদূরে মানিকপুরে দীর্ঘদিন থেকে চলে আসা বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে যুবলীগ কর্মী শাহজালাল মিজি (২৩) গুলিবিদ্ধ হয়। তার তলপেটে দুটি গুলি লেগেছে। তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

যুবলীগ কর্মী শাহজালাল মিজির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মুন্সীগঞ্জ সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী অংকন (৩০) এর গুলিতে মিজি আহত হয়েছে।

সদর থানার ওসি মো ইউনুচ আলী জানান, শহরের মানিকপুর এলাকায় বুধবার দুপুর ২টায় গুলিবিদ্ধ হয়। তবে কারা কেন গুলি করেছে তা এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, গুলিবিদ্ধ শাহজালাল ও হামলাকারী অপর যুবলীগের কর্মী অঙ্কনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় হত্যা, অস্ত্রসহ ডজনখানেক মামলা রয়েছে। এদের মধ্যে গ্রেপ্তার হয়ে শহরের দক্ষিণ কোর্টগাঁও গ্রামের গুলিবিদ্ধ শাহজালাল সম্প্রতি জামিনে বের হয়েছে।
মুন্সীগঞ্জ আওয়ামী লীগে সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস গ্রুপের বিরোধের জের ধরে গত বছরের ৩রা সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে শহরের মানিকপুরস্থ জেনারেল হাসপাতাল সংলগ্ন সড়কে যুবলীগ কর্মী অঙ্কন গুলিবিদ্ধ হয়। অঙ্কন দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়।
এ ঘটনায় অঙ্কনের বাবা শহরের মানিকপুর গ্রামের সিরাজুল ইসলাম বাদী হয়ে পরদিন ৪ঠা সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক মিথুনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামি করা হয়। এরআগের দিন ২রা সেপ্টেম্বর রাত ৯টায় সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস সমর্থকদের ওপর হামলা ও ঈদ শুভেচ্ছার ফেস্টুন বিনষ্ট করার ঘটনায় আবু বক্কর সিদ্দিক মিথুন বাদী হয়ে অঙ্কনসহ ৯ জনকে আসামি করে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অঙ্কন ও শাহজালাল উভয়েই জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন পক্ষের কর্মী।
এদিকে, অঙ্কন সুস্থ হয়ে বাড়ি ফেরার পর জানতে পারে তাকে যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল সেটি ছিল শাহজালালের। এরপর তারা দুইজন একই গ্রুপের হলেও প্রতিশোধের নেশায় উম্মুক্ত হয়ে পড়ে অঙ্কন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) ইমদাদ হোসাইন জানান, পুর্ববিরোধ, আধিপত্য বিস্তার কিংবা ভাগাভাগি নিয়ে অঙ্কন ও তার ভাই বাবুর গ্রুপের হামলায় শাহজালাল গুলিবিদ্ধ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। কোন অস্ত্রধারী ও সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)