শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৭ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » মতলবে তিন মন্ত্রীর আগমন মাইল ফলক হয়ে থাকবে : কুদ্দুস
প্রথম পাতা » জেলার খবর » মতলবে তিন মন্ত্রীর আগমন মাইল ফলক হয়ে থাকবে : কুদ্দুস
৪৭৫ বার পঠিত
শনিবার, ২৭ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মতলবে তিন মন্ত্রীর আগমন মাইল ফলক হয়ে থাকবে : কুদ্দুস

---

ইমরান হোসেন মাসুদ, কুমিল্লা : মতলব সেতুর ভিত্তিপ্রস্থর উদ্বোধন উপলক্ষে তিন মন্ত্রীর আগমন মতলববাসীর জন্য মাইল ফলক হয়ে থাকবে। কারণ মতলববাসীর দীর্ঘদিনের স্বপ্ন মতলব সেতুর নির্মান কাজ আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ বলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

তিনি আরো বলেন, ধনাগোদা নদীর উপর মতলব সেতুর নির্মান কাজ উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি এ তিন মন্ত্রী উপস্থিত থাকবেন।

তিন মন্ত্রী উপস্থিত থাকার কারনে উক্ত অনুষ্ঠানটি মতলবে মাইল ফলক হয়ে থাকবে। মতলবের কৃতি সন্তান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপির অক্লান্তিক পরিশ্রমে এ সেতুর কাজ শুরু হতে যাচ্ছে। তিনি, সেতুর কাজ উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি তিন মন্ত্রীকে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানানোর জন্য ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়নবাসী তথা মতলব উত্তর উপজেলাবাসীকে আহবান জানান।

ইসলামাবাদ ইউনিয়নের পক্ষ থেকে আগত মন্ত্রীদের পথিমধ্যে শুভেচ্ছা জানানোর জন্যে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন)।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু অমৃতলাল নাগ। পরিচালনা করেন সাধারন সম্পাদক সাইফুল কবির জসিম উদ্দিন সরকার। এছাড়াও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এ্যাড. আকতারুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নূরুল আমিন পাটোয়ারীসহ সকল ইউপি সদস্য/সদস্যা ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি
সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)