বুধবার, ১৩ মে ২০১৫
প্রথম পাতা » » সরকারি চাকরিজীবীদের পে-স্কেল
সরকারি চাকরিজীবীদের পে-স্কেল
প্রতিবেদন জমা দিয়েছে সচিব কমিটি
পক্ষকাল প্রতিবেদক : সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’-এর সুপারিশের বিষয়ে গঠিত সচিব কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দফতরে বুধবার সকালে এ প্রতিবেদন জমা দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাঁ।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সচিব কমিটির প্রতিবেদন জমা দেওয়া নিয়ে গত এক সপ্তাহ ধরেই সচিবালয়ে কানাঘুষা চলছিল। আগামী ১৫ মের মধ্যে এ প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। অর্থমন্ত্রী নিজেও একাধিকবার সাংবাদিকদের জানিয়েছিলেন, দুয়েক দিনের মধ্যেই সচিব কমিটির প্রতিবেদন তাঁর কাছে পৌঁছবে। অবশেষে সব প্রতীক্ষার অবসান হলো। কমিটি গঠনের প্রায় সাড়ে চার মাস পর প্রতিবেদন জমা দেওয়া হলো।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’ গত ২১ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রতিবেদনে প্রদত্ত সুপারিশগুলো পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইঞাঁকে প্রধান করে ৩১ ডিসেম্বর গঠন করা হয় সচিব কমিটি।
প্রতিবেদন পাওয়ার আগে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রতিবেদনটি পাওয়ার পর তিনি প্রথমে এটি রিভিউ করে দেখবেন। তারপর সেটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
তবে মন্ত্রণালয় সূত্র জানায়, সচিব কমিটির এ প্রতিবেদনটি চূড়ান্ত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হতে পারে।




“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়