বুধবার, ১৩ মে ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » পাকিস্তানে বাসে বন্দুকধারীর হামলায় নিহত ৪৩
পাকিস্তানে বাসে বন্দুকধারীর হামলায় নিহত ৪৩
![]()
পক্ষকাল ডেস্ক
পাকিস্তানে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৩ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বুধবার করাচির সাফুরা চকে এই হামলার ঘটনা ঘটে। বাসটিতে ইসমাইলি সম্প্রদায়ের সদস্যরা ছিলেন।
সিন্ধু পুলিশ পরিদর্শক জেনারেল গুলাম হায়দার জামালি বলেছেন, বাসটিতে ৬০ জনের মতো যাত্রী ছিলেন। ছয়জন বন্দুকধারী বাসটিতে হামলা চালিয়ে ৪৩ জনকে হত্যা করেছে। হামলায় নয় মিলিমিটার বন্দুক ব্যবহার করা হয়েছিল বলেও জানান তিনি।
হাসপাতাল সূত্র এর আগে নিশ্চিত করেছিল যে, নিহতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৬ জন নারী রয়েছে। তবে নিহতদের মধ্যে কোনো শিশু নেই বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চারটি মোটরসাইকেল করে আটজন লোক বাসে নির্বিচারে গুলি চালিয়েছে। এতে অনেক যাত্রী আহত হয়েছেন। তবে ভিডিও ফুটেজে বাসটির গায়ে কোনো গুলির চিহ্ন দেখা যায়নি। বন্দুকধারীরা সম্ভবত বাসে উঠে এর ভেতরে গুলি চালিয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বন্দুকধারীরা বাসটিকে থামায় এবং প্রথমে বাইরে থেকে গুলি করে। পরে তারা ভেতরে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। এরপর তারা পরীক্ষা করে দেখে যে কেউ অক্ষত আছে কিনা।
তিনি আরো জানান, বাসটিতে ৫২ জন যাত্রী ধারণ ক্ষমতা থাকলেও আরো অনেক বেশি যাত্রী ছিল। এদের মধ্যে বেশিরভাগ ছিল ইসমাইলি সম্প্রদায়ের।




“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা