শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১০ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » চলনবিলে শ্রমিক সংকট : ধানের দাম নেই
প্রথম পাতা » জেলার খবর » চলনবিলে শ্রমিক সংকট : ধানের দাম নেই
৩৮৩ বার পঠিত
রবিবার, ১০ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলনবিলে শ্রমিক সংকট : ধানের দাম নেই

---
জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) :

শ্রমিক সংকটের মধ্যে দিয়ে পাবনার চাটমোহরসহ চলনবিলের অধ্যুষিত উপজেলাগুলোতে বোরো কাটা শুরু হয়েছে। কালবৈশাখীর দুর্যোগ, শ্রমিক সংকট নিয়ে কৃষকরা সোনালী ফসল গোলায় তুলতে শুরু করেছেন। ধানের দাম না থাকায় আরও বেশি হতাশায় পড়েছেন কৃষকরা। এ অঞ্চলে নতুন ধানের দাম ৫’শ ৫০ টাকা থেকে সাড়ে ৬শ’ টাকা। তাছাড়া নতুন ধানের চাহিদাও কম। এদিকে প্রতি বছরই বাড়ছে খরচ।
অপরদিকে কমছে ধানের দাম। আবার কালবৈশাখী ঝড়ে আবাদের কিছুটা ক্ষতি হলেও ধানের দাম না থাকায় কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারছে না। যার ফলে সোনালী ধান মাঠ থেকে উঠানে উঠতে শুরু করলেও আনন্দের ছাপ নেই কৃষকের চেহারায়। বোরো আবাদ একেবারে সেচ নির্ভর হওয়ায় এবং শ্রমিক খরচ বেড়ে গেলেও কমেছে ধানের দাম। বিশেষ করে, চলনবিলের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, গুরুদাসপুর, সিংড়া, তাড়াশ, আত্রাই, উল্লাপাড়া উপজেলার আশপাশ এলাকার ধান কাটা পুরোদমে শুরু হয়েছে।
কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাটমোহর উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ১’শ ৪০ হেক্টর। গত বছরের চেয়ে এ বছর আবাদ বেড়েছে ৮’শ ৯০ হেক্টর।
চলনবিলে বোয়াইলমারী গ্রামের কৃষক আমজাদ হোসেন জানান, মিনিকেট ধানের ফলন বিঘায় ১৫ থেকে ১৮ মন। আঠাশ জাতের ধানের ফলন বিঘায় ১৮ থেকে ২৫ মন। হলুদ বরণ ধান ক্ষেতের দিকে তাকিয়ে আছেন এ এলাকার কৃষকেরা। এব্যাপারে চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রওশন আলম জানান, বোরো ধানের ফলন তুলনামুলক ভালো হয়েছে। তবে দাম বাড়লে কৃষক লাভবান হতে পারবো।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)