শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৩ মে ২০১৫
প্রথম পাতা » » সারাদেশে গৌতম বুদ্ধের জন্মোৎসব পালিত
প্রথম পাতা » » সারাদেশে গৌতম বুদ্ধের জন্মোৎসব পালিত
৬৪১ বার পঠিত
রবিবার, ৩ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সারাদেশে গৌতম বুদ্ধের জন্মোৎসব পালিত


২০১৫ মে ০৩ ---
পক্ষকাল ডেস্ক : বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব গৌতম বুদ্ধের জন্মোৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ রবিবার উদযাপিত হয়েছে। যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দেশব্যাপী বৌদ্ধ স¤প্রদায়ের অনুসারিরা নানা কর্মসূচির মাধ্যমে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করেছে।

দেশের বিভিন্ন বিহারে সকালে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বুদ্ধ পূজা, মহাসংঘদান, মহা অষ্টপরিস্কারদানসহ বিভিন্ন ধর্মীয় কার্যাদি সম্পন্ন হয়। এরমধ্যে জগতের সব প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। সবুজবাগ ধর্মরাজী বৌদ্ধবিহার থেকে সকাল সাড়ে সাতটায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি অতীশ দীপঙ্কর সড়ক ধরে মুগদা আইডিয়াল স্কুল প্রাঙ্গণ হয়ে আবার বৌদ্ধবিহারে এসে শেষ হয়।

সকাল ৯টায় অনুষ্ঠিত হয় স্বধর্মসভা। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি ছিলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া ছিলেন বিশেষ অতিথি। বিকাল ৫টায় সবুজবাগ বৌদ্ধবিহার মিলনায়তনে ‘বৌদ্ধ ধর্ম ও বিশ্ব শান্তি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাবের হোসেন চৌধুরী এমপি প্রধান অতিথি ছিলেন।

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে মহাজন পাড়া এলাকা থেকে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় একটি শোভাযাত্রা বের করা হয়। পার্বত্য ভিক্ষু সংঘ ও বৌদ্ধ মৈত্রী কল্যাণ সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি মিলনপুর মৈত্রী বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। এতে নানা বয়সের হাজারো মানুষ অংশ নেন।

এদিকে সকাল থেকে মন্দিরগুলোতে ছিল পূর্ণাথীদের ভিড়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার ৮ উপজেলার শতাধিক বৌদ্ধ বিহারে চলছে পঞ্চশীল গ্রহণ, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, ভিক্ষুদের পিন্ড দান, প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মদেশনা ও বিশ্ব মঙ্গল কামনা করে সমবেত প্রার্থনা। সন্ধ্যায় বিহারগুলোতে প্রদীপ পূজা ও ফানুস বাতি উড়ানো হবে। একইভাবে রাঙ্গামাটিতেও এ সম্প্রদায়ের লোকেরা উৎসবটি উদযাপন করেছে।

আজ থেকে ২ হাজার ৫৫৮ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আজ ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বৌদ্ধ‘সম্প্রদায়ের নেতৃবৃন্দও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)