শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৩ মে ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করলেন ‘কাঠপট্টি বিদ্যুত কেন্দ্র’
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করলেন ‘কাঠপট্টি বিদ্যুত কেন্দ্র’
৪৯০ বার পঠিত
রবিবার, ৩ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করলেন ‘কাঠপট্টি বিদ্যুত কেন্দ্র’


---
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ বাসীর দীর্ঘ দিনের চাওয়া পূরণ হতে যাচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা পর। প্রথমবারের মত বিদ্যুত কেন্দ্র চালু হচ্ছে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কাঠপট্টি নামক এলাকাতে।

আজ রবিবার বিকাল ৫ টার নাগাদ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্য মেফার্নেস অয়েলভিত্তিক ৫২ মেঘাওয়ার্ডের বিদ্যুত কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রধানমন্ত্রী রাজশাহীর নাটোরে ৫২.২০ মেগাওয়াট ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, নারায়ণগঞ্জে ১০২ মেগাওয়াট ফার্নেস অয়েলভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্র এবং মেঘনাঘাট-আমিনবাজারে ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন ও লালবাগে ১৩২/৩৩/১১ কেভি সাব-স্টেশনের উদ্বোধন করবেন।

কাঠপট্টি এলাকার বিদ্যুত কেন্দ্রটি কয়েক দফা পরীক্ষা নিরীক্ষা শেষে চূড়ান্ত করার পর সিনহা পিপলস এনার্জি লিমিটেডের “কাঠপট্টি বিদ্যুত কেন্দ্র” নামের এই বিদ্যুত কেন্দ্রটি চালুর অপেক্ষা মাত্র। ফার্নেস ওয়েলে ভিত্তিক এই বিদ্যুত কেন্দ্রটি মিরকাদিম গ্রিড হয়ে সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হতে পারবে। প্রথম পর্যায়ে ৫২ মেঘাওয়ার্ড বিদ্যুত উৎপাদন হলেও পরবর্তী এটি ১০৪ মেঘাওয়ার্ডে উন্নীত হবে বলে জানান কর্তৃপক্ষ।

প্রকল্পটির প্রকল্প পরিচালক ও বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুর রহমান খান জানান, সিনহা পিপলস এনার্জি লিমিটেডে কোম্পানীর সাথে ১৫ বছরের জন্য ২০১২ সালের ৯ জানুয়ারি চুক্তি হয়। ৭ দশমিক ৭৯ মেঘাওয়ার্ড করে মোট সাতটি ইঞ্জিন ৫২ দশমিক ৫০ মেঘাওয়ার্ড বিদ্যুত উৎপাদন করবে। সাড়ে ৩ একর জমির উপর এটি নির্মিত হয়েছে।

সিনহা পিপলস এনার্জি লিমিটেড ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলতাফ হোসেন জোরদার জানান, দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত নতুন ইঞ্জিন ও জেনারেটর স্থাপন করা হয়েছে। এই প্রকল্প ব্যয় হয়েছে প্রায় ৩শ’ ৩২ কোটি টাকা। জাতীয় গ্রিডে টেস্ট রান ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য কেন্দ্রটি সম্পূর্ন প্রস্তুত রয়েছে। ফার্নেস ওয়েলের মূল্য বৃদ্ধির হার ব্যতিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারিত হয়েছে ৬ টাকা ৯১ পয়সা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুর রহমান খান জানান, রবিবার উদ্বোধন হওয়া মুন্সীগঞ্জের কাঠপট্টি ছড়াও নারায়ণগঞ্জের গোগনগর ও নাটোর ফার্নেস ভিত্তিক বিদ্যুত কেন্দ্র এবং ঘোড়াশালে গ্যাসভিত্তিক বিদ্যুত কেন্দ্রর উৎপাদন ৩১৫ মেঘাওয়ার্ড।

এই নতুন বিদ্যুত জাতীয় গ্রিডে যুক্ত হয়ে এখন কেপটিপসহ ১৩ হাজার ২৬৫ মেঘাওয়ার্ড স্থাপিত উৎপাদন ক্ষমতা হচ্ছে। দেশে গ্রীস্মকালীন বিদ্যুতের চাহিদা ৮ হাজার মেঘাওয়ার্ড। আর গত ১৫ এপ্রিল ৭ হাজার ৫শ’ ৭১ মেঘাওয়ার্ড সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন ও সরবরাহ হয়েছে। তাই এই ৩১৫ মেঘাওয়ার্ড বিদ্যুত জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় আর কোন লোডশেডিং থাকছে না দেশে।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান জানান, মুন্সীগঞ্জ ১১৬ মেঘাওয়ার্ড বিদ্যুতের চাহিদা রয়েছে। আর এই কেন্দ্র চালু হওয়ায় স্থানীয় চাহিদায় সহায়তার পাশাপাশি জাতীয় গ্রিডেও যুক্ত হবে। এখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিদ্যুত কেন্দ্র। তিনি জানান, দেশের ১৫ শতাংশ আলু উৎপাদন হয় মুন্সীগঞ্জে। এখানে বিদ্যুত চালিত ৬৮টি হিমাগার রয়েছে। এই বিদ্যুত কেন্দ্র চালু হওয়ার কৃষি ক্ষেত্রের সম্ভবনা বাড়বে।#



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)