শিরোনাম:
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৩ মে ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | সম্পাদক বলছি » শতাব্দীর সবচেয়ে দামি বক্সিং যুদ্ধে মেওয়েদারই মহারাজ
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | সম্পাদক বলছি » শতাব্দীর সবচেয়ে দামি বক্সিং যুদ্ধে মেওয়েদারই মহারাজ
৪৯৩ বার পঠিত
রবিবার, ৩ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শতাব্দীর সবচেয়ে দামি বক্সিং যুদ্ধে মেওয়েদারই মহারাজ

---
পক্ষকাল ডেস্ক: শতাব্দীর সেরা বক্সিং যুদ্ধে সহজ জয় পেলেন ফ্লয়েড মেওয়েদার। ফিলিপিনো মানি পাকিয়াওয়েকে একেবারে ধরাশায়ী করে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ দেখা বক্সিং যুদ্ধে জিতলেন ৩৮ বছরের মার্কিন বক্সার মেওয়েদার। ১৯৯৬ সাল থেকে পেশাদার বক্সিংয়ে অপরাজিত তকমাটা ধরে রাখলেন মেওয়েদার। টানা ৪৮টা ম্যাচে অপরাজিত বিশ্বখ্যাত এই মার্কিন বক্সার।

এই ম্যাচ জিতে বিশ্ব বক্সিং কাউন্সিল (WBC) ও বিশ্ব বক্সিং অ্যাসোসিয়েশন (WBA)-র খেতাব ধরে রাখলেন, এবং পাকিয়াওয়ের থেকে ডব্লুবিও ব্লেট ছিনিয়ে নিলেন। ম্যাচের বিচারকরা মেওয়েদার স্কোর দেন ১১৮-১১০, ১১৬-১১২,১১৬-১১২। এই ম্যাচ দেখতে এমজিএম গ্র্যান্ডে দর্শক ছিল ১৬ হাজার। টিকিটের সর্বোচ্চ দাম ছিল সাড়ে ৩ লক্ষ ডলার। আর টিভিতে চোখ আটকে রাখল গোটা বিশ্ব। মার্কিন মুলুকের ঘড়ির কাঁটা যেন বন্ধ হয়ে গেল ম্যাচ চলাকালীন। ম্যাচের শুরুতে দর্শকদের সিংহভাগ সমর্থন ছিল পাকিয়াওয়ের দিক। কিন্তু অসাধারণ কিছু পাঞ্চিং আর দারুণ বক্সিংয়ের ছাপ ফেলে দর্শকদের সমর্থন আদায় করে নেন মেওয়েদার।

চ্যারিটের জন্য এই ম্যাচ থেকে আয় হওয়া প্রায় ৪০০ মিলিয়ন ডলার উঠেছে বলে মনে করা হচ্ছে। রবিবার দিনটা তোলা থাকল বক্সিংয়ের জন্য। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে টিভি, সর্বত্র আলোচনা এই ম্যাচকে ঘিরে। শেষ অবধি ম্যাচটা একপেশে হলেও জয়গান হল বক্সিংয়ের।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)