শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রশাসনকে ‘দুঃসময়’ মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর ধন্যবাদ
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রশাসনকে ‘দুঃসময়’ মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর ধন্যবাদ
৪৫৩ বার পঠিত
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রশাসনকে ‘দুঃসময়’ মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর ধন্যবাদ

---
পক্ষকাল প্রতিবেদক
: বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের টানা হরতাল-অবরোধে আইনশৃঙ্খলাবাহিনী সহযোগিতা করা ও দুঃসময়কে শক্তভাবে মোকাবেলা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এ ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে তাদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়, পটুয়াখালী জেলা ও নেত্রকোনার জেলা প্রশাসক, পুলিশ ও জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে আলোচনার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
শেখ হাসিনা বলেন, এক একটি জেলা একটি বিষয়ের জন্য বিশেষায়িত থাকে। এগুলো খুঁজে বের করে সেগুলোকে আরও উন্নত করার প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। বরিশাল বিভাগে সেনাবাহিনীর জন্য একটি ডিভিশন হবে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা ভিডিও কনফারেন্স অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে বরিশাল, নেত্রকোনা এবং পটুয়াখালীর স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও কয়েকজন জনপ্রতিনিধিও বক্তব্য দেন।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)