শিরোনাম:
ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৭ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » সিরাজগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা
প্রথম পাতা » জেলার খবর » সিরাজগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা
৪৭৬ বার পঠিত
শনিবার, ২৭ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

---
মোহাম্মদ সেলিম, সিরাজগঞ্জ  ঃ
যৌতুকের টাকা না দেওয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দিতে মারুফা আক্তার নিশা (২২) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যা করেছে পাষান্ড স্বামী। নিহত মারুফা আক্তার নিশা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্নগাতি গ্রামের মাহমুদ আলমের মেয়ে ও সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের মৃত ইহছানুল হকের ছেলে আব্দুল মমিনের স্ত্রী। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্নগাতি গ্রামের মাহমুদ আলমের মেয়ে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মারুফা আক্তার নিশার বিয়ে হয় সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের মৃত ইহছানুল হকের ছেলে আব্দুল মমিনের সাথে। বিয়ের পর থেকেই নিশাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে মমিন। এ নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া বাঁধতো। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে নিশাকে শ্বাসরোধে হত্যা করে নিজের ঘরে ফাঁসিতে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় পাষান্ড স্বামী মমিন। পরে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) জাফর ঈমাম এ তথ্য নিশ্চিত করেছেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)