শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২২ মার্চ ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অন্যের জমিতে বাড়ি-ঘড়
প্রথম পাতা » জেলার খবর » আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অন্যের জমিতে বাড়ি-ঘড়
৫০৯ বার পঠিত
রবিবার, ২২ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অন্যের জমিতে বাড়ি-ঘড়

---

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জসদর থানাধীন নয়াগাওয়ের পশ্চিমপাড়া এলাকায় মোঃ মোশাররফ হোসেনের পূর্ব ক্রয় করা জমিতে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা জজ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোর-জবরদস্তি করে জায়গা ভরাট করে ঘড় তুলছেন মোঃ রেশমা বেগম (৩৪) ও তার সহযোগীরা। অথচ তিনি নিজেই উল্টো বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন জায়গাটির প্রকৃত মালিক মোঃ মোশাররফ হোসেন ও তার ৪ ছেলের বিরুদ্ধে। এমনকি তাদের ২জনের স্ত্রীদের নামোল্লেখ করে চাঁদাবাজী, চূরি ও কাজে বাধাদানের লিখিত অভিযোগ দিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানায়।ঘটনার সূত্রপাতঃ  অতিরিক্ত জেলা জজ আদালতে দায়েরকৃত দেওয়ানী মামলা নং-৫৩৬/১৩ ও জানুয়ারী-২০১৪ইং এ দেয়া মামলার রায়ের অনুলিপি সূত্র ও মামলাটির নিয়োগকৃত আইনজীবি এ্যডভোকেট মোঃ তোতা মিয়া সূত্রে জানা যায়, রেশমা (৩৫) ও মমতাজ বেগম (৫০) নামক ব্যাক্তিরা উল্লেখিত মোঃ মোশাররফ হোসেন এর ক্রয়কৃত ও তার ছেলেরা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত এবং তাদেরও ক্রয়কৃত মোট ২৬ শতাংশ জমির একাংশকে দীর্ঘদিন ধরে নিজের দাবী করে আসছে তারা।এরপরে সর্বশেষ ফেব্রুয়ারী-২০১৫ইং তে জোরপূর্বক বালু ও মাটি দিয়ে ভরাট করে টিনের ঘড় ও কল তৈরি করতে থাকেন তারা। এসময় জমি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রাদি ও আদালতে বিদ্যমান মামলার উল্লেখিত অনুলিপি নিয়ে বাধা দিলেও বাধা উপেক্ষা করেই তারা কাজ চালিয়ে যেতে থাকেন। এমতাবস্থায় ২৬ শতাংশ জায়গার প্রকৃত মালিক মোঃ মোশাররফ হোসেন বাদী হয়ে ফেব্রুয়ারীর ১৮তারিখে (২০১৫) মুন্সীগঞ্জ সদর থানা’য় একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেন। এর পরে মাত্র একদিন পুলিশ অভিযোগটি তদন্ত করতে গেলেও দৃশ্যত আর কোন পদক্ষেপ নেননি তারাঘটনাস্থলে গত ২০/৩/২০১৫ইং তারিখে সরেজমিনে গিয়ে
দেখা যায় চলমান মামলা ও কিছুদিন পূর্বে থানায় অভিযোগপত্রে উল্লেখিত বিবাদী রেশমা (৩৫) ও মমতাজ বেগম (৫০) ঐ জায়গায় ৩-৪ জন শ্রমিক দিয়ে টিনের দুটি ঘড় ও কল তোলার কাজ পরিচালনা করছেন। এসময় সাংবাদিক পরিচয়ে ছবি তুলতে গেলে বাধা দেন তারা। উল্লেখিত ২৬ শতাংশ জায়গার প্রকৃত মালিক মোঃ মোশাররফ হোসেন এর বাসায় গিয়ে দেখা যায় উল্লেখিত দখলদাররা তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর থেকেই ভয়ে ভীত হয়ে বাড়ি ছেড়েছেন জায়গার প্রকৃত

মালিক মোঃ মোশাররফ হোসেন ও তার ৪ ছেলে সহ

২পুত্রবধুরা।

ঘটনার আকস্মিকতায় সেখানেই সামনে পড়েন সদর

থানার এস.আই বিকাশ চন্দ্র ও তার নেতৃত্বে একটি দল।

তার কাছে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি

জানান তিনি দখলদার রেশমা বেগম এর থানায় দায়ের করা

অভিযোগটি তদন্ত করতে এসেছেন। এ ব্যাপারে এখন

তিনি কিছুই বলতে পারবেননা।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)