শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩ মার্চ ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি »
প্রথম পাতা » অর্থনীতি »
৪০৫ বার পঠিত
মঙ্গলবার, ৩ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদি আরবসহ বিদেশ গমনেচ্ছু নারীকর্মীদের নিবন্ধন শুরু ৫ মার্চ থেকে - See more at: http://www.newsevent24.com/2015/03/02/country/national/176178#sthash.MYvyBXIF.dpuf

   ---পক্ষকাল প্রতিবেদকঃ ৫ মার্চ বৃহস্পতিবার থেকে সৌদি আরবসহ বিদেশ গমনেচ্ছু নারীকর্মীদের নিবন্ধন শুরু হতে যাচ্ছে। এ দফায় কোন পুরুষকর্মী নিবন্ধন করতে পারবেন না।

প্রবাসী জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার সোমবার প্রবাসীকল্যাণ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, প্রথম পর্যায়ে ১১ মার্চ পর্যন্ত শুধু ঢাকা বিভাগের বাসিন্দারা নিবন্ধন করতে পারবেন। এরপর ১২ থেকে ১৬ মার্চ রাজশাহী ও রংপুর, ১৭ থেকে ২৩ মার্চ চট্টগ্রাম ও সিলেট এবং ২৪ থেকে ২৮ মার্চ খুলনা ও বরিশাল বিভাগে নিবন্ধন হবে।

দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের নগর তথ্যসেবা কেন্দ্রে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করা যাবে। প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধন চলবে। নিবন্ধনের জন্য ৩০০ টাকা খরচ হবে। এর মধ্যে সরকারি ফি ২০০ টাকা। ফরম পূরণে সহায়তার জন্য উদ্যোক্তাকে দিতে হবে ১০০ টাকা।

গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব।

৬ বছর পর ১০ ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে জনশক্তি রফতানি বিষয়ে চুক্তি করে সৌদি সরকার।

এ খবর পেয়ে বিনা খরচে সৌদি আরব যাওয়ার ঘোষণায় নিবন্ধন করতে হুমড়ি খেয়ে পড়ে সাধারণ মানুষ। ভিড় সামলাতে না পেরে গত ১৭ ফেব্রুয়ারি নিবন্ধন বন্ধ করে দেওয়া হয়।

সূত্র জানায়, বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগে সৌদি প্রতিষ্ঠানের খরচ পড়বে ৮ থেকে ১০ হাজার রিয়েল; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকা থেকে ২ লাখ ৮ হাজার ২২১ টাকা। কর্মীদের নির্ধারিত মাসিক বেতন হবে ৮০০ রিয়েল বা ১৬ হাজার ৬৫৭ টাকা।

ধারণা করা হচ্ছে, প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কর্মী সৌদিতে আসতে পারবে; যাদের অধিকাংশই হবে গাড়িচালক ও গৃহকর্মী।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)