শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩ মার্চ ২০১৫
প্রথম পাতা » বিনোদন » ঢাকায় সাতটি সিনেপ্লেক্স হচ্ছে: ইনু
প্রথম পাতা » বিনোদন » ঢাকায় সাতটি সিনেপ্লেক্স হচ্ছে: ইনু
৪২২ বার পঠিত
মঙ্গলবার, ৩ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় সাতটি সিনেপ্লেক্স হচ্ছে: ইনু


---

পক্ষকাল প্রতিবেদকঃ ঢাকায় সাতটি সিনেপ্লেক্স নির্মাণের ঘোষণা দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্প্রতি বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের এক অনুষ্ঠানে এসে তথ্যমন্ত্রী আরও জানান, ঢাকার বাইরেও শপিং মলগুলোতে সিনেপ্লেক্স নির্মাণ বাধ্যতামূলক করা হবে।শুধু তাই নয়, তথ্য মন্ত্রণালয় প্রতিটি জেলায় নির্মিতব্য তথ্যকেন্দ্র ও শিল্পকলা একাডেমিগুলোতে বিশেষ ব্যবস্থায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করবে বলে জানান তিনি।

সেই সঙ্গে আবারও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কবিরপুরেই বিএফডিসিকে স্থানান্তর করার কথা বললেন তিনি।

ইনু জানিয়েছেন, বিএফডিসিতে দুটি, সেগুনবাগিচার ১৬তলা বিশিষ্ট তথ্যভবনে দুটি, আগারগাঁও আর্কাইভ ভবনে দুটি সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের প্রেক্ষাগৃহগুলো উপযুক্ত অবস্থায় নেই। পুরনো হল সংস্কারের পাশাপাশি নতুন হল নির্মাণের প্রস্তাবনাও এসেছে। প্রেক্ষাগৃহগুলোকে দর্শক উপযোগী করে তোলা, ব্যবসাসফল করে তোলার ব্যাপারে আমরা কাজ করছি। তথ্যকেন্দ্রগুলোতে ২০০ আসনবিশিষ্ট সিনেমা কেন্দ্র নির্মাণের নকশাও চূড়ান্ত।”

তথ্যমন্ত্রীর আগে বেঙ্গল ফাউন্ডেশনের কর্ণধার আবুল খায়ের লিটু জানান, তারা পরীক্ষামূলকভাবে বিভিন্ন সিনেমা হলে বিনিয়োগ করেছিলেন। কিন্তু তাদের সে চেষ্টা ভেস্তে গেছে।

লিটু আরও বলছেন, তারা এখন ৪০০টি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজে হাত দেবেন যাতে সিনেমা হলও থাকবে। এ ব্যাপারে অর্থায়ন নিয়ে তারা কাজ করছেন।

সিনেমা হল সংস্কারে সরকারি অনুদানের বিষয়টি নিয়ে বেঙ্গল চলচ্চিত্র প্রকল্পের পরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, “সরকার হলমালিকদের অনুদান দেওয়ার কথা বলছে। কিন্তু যেসব হলমালিকরা অনুদান পাবে তারা কি প্রকৃত মালিক? হল পরিক্রমায় আমরা দেখেছি, সিনেমা হলগুলো এখন ইজারা ভিত্তিতে ভাড়া নিচ্ছেন অন্য কেউ।”

দুজনের কথার ভিত্তিতে তথ্যমন্ত্রী জানালেন, বেঙ্গলের সিনেমা হল বিষয়ক প্রকল্পে সরকারও সহযোগিতা করবে। এছাড়া সিনেমা হলের অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে প্রকৌশলীদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তাদের সমীক্ষা থেকে প্রাপ্ত উপাত্ত নিয়ে হল উন্নয়নের ব্যাপারে কাজ করবে তথ্য মন্ত্রণালয়।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)