বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » ২০০৫ সালের এই দিনে মতলবে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় দুই শতাধিক যাত্রী নিহত !
২০০৫ সালের এই দিনে মতলবে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় দুই শতাধিক যাত্রী নিহত !
![]()
ইমরান হোসেন মাসুদ,পক্ষকাল প্রতিনিধি : ১৯ ফেব্রুয়ারী এমভি মহারাজ ভয়াবহ লঞ্চ দূর্ঘটনার ১০ বছর। ২০০৫ সালে মতলবের এমভি মহারাজ লঞ্চটি দেড় শতাধিক যাত্রী নিয়ে রাতে ঢাকার সদরঘাট থেকে মতলবে আসার পথে বুড়িগঙ্গার পাগলা নামক স্থানে ঝড়ের কবলে দুর্ঘটনার স্বীকার হয়। এতে মতলবের ২ শতাধিক যাত্রী প্রাণ হারায়।
এদের মধ্যে নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ের তৎকালিন সবচেয়ে মেধাবি চার ছাত্র জিসান সরকার , শাহীন পাটোয়ারী, ইকবাল হোসেন, আব্দুস সাত্তার ও নন্দলালপুর গ্রামের ধনু বেপারি ও তার স্ত্রী নারায়নপুর ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, শিক্ষক নেতা আঃ হাই, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী অর্থি, ড্যাফোডিলের কর্মকর্তা ফারুক, বাইশপুরের সন্তান ছোট খোকন, বড় খোকন, মাসুদ, আরও নাম জানা অজানা অনেকেই প্রাণ হারায়।
উল্লেখ্য,নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সারওয়ার হোসেন জানান, নিজ বিদ্যালয়ের চার মেধাবি ছাত্র এর অকাল মৃত্যেতে তিনি আজও শোকাহত ও মর্মাহত ।
তথ্য সমূহ : ২০০৫ সালের মহারাজ লঞ্চ এর বেচেঁ যাওয়া যাত্রী নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক মেধাবি ছাত্র মোহাম্মদ রিয়াদ ।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা