বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে
কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে
পক্ষকাল প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার আফতাবুজ্জামান লাল কাপড়ে মোড়ানো কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান।
কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলীজানান, দুপুর ২টায় ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার আফতাবুজ্জামান লাল কাপড়ে মোড়ানো কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা নিয়ে কারাগারে আসেন। মৃত্যু পরোয়ানা পৌঁছানোর বার্তা কিছুক্ষণের মধ্যে কামারুজ্জামানকে জানানো হবে বলে জানান জেল সুপার।
এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন।
এর পর পরই ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মৃত্যু পরোয়ানা নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হন।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে