শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » দুই জেলায় ফিসপ্লেট খুলে ফেলায় ট্রেন লাইন অচল
প্রথম পাতা » জেলার খবর » দুই জেলায় ফিসপ্লেট খুলে ফেলায় ট্রেন লাইন অচল
৪৬২ বার পঠিত
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই জেলায় ফিসপ্লেট খুলে ফেলায় ট্রেন লাইন অচল

পক্ষকাল প্রতিবেদকঃ
দুই জেলায় ফিসপ্লেট খুলে ফেলায় ট্রেন লাইন অচলশীর্ষ নিউজ ডটকম, ঢাকা : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ও কুমিল্লার গুনবতীতে রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় ৫৬৪ লোকাল ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ফিসপ্লেট খুলে ফেলার কারণে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটের লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

একইসময়ে কুমিল্লার গুনবতীতে ট্রেন লাইনের ৪০ হাত ফিসপ্লেট উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এতে ট্রেন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোদাগাড়ীর ললিতনগর স্টেশনের ৫শ’ মিটার দূরে এ ঘটনা ঘটে।

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫৬৪ লোকাল ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঈশ্বরদী যাওয়ার কথা ছিল। পথে ললিতনগর স্টেশনের কাছে এসে ট্রেনটির ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। নাশকতাকারীরা রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনটির গতি কম থাকায় ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, একটি মালবাহী ও দু’টি যাত্রীবাহী বগিসহ মোট তিনটি বগি নিয়ে ইঞ্জিনটি আসছিল। লাইনচ্যুত হওয়ার পর যাত্রীরা বিকল্প উপায়ে রওনা হয়েছে। নাশকতাকারীদের সনাক্ত করতে পুলিশ আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম জানান, ঘটনার পর আমনুরা স্টেশন থেকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধার কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)