বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » » সংকট সমাধানে উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ
সংকট সমাধানে উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ
![]()
পক্ষকাল ডেস্কঃ বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধান, শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ
গ্রহণ করছে জাতিসংঘ।সংস্থাটির মহাসচিব বান কি মুন এ উদ্যোগ গ্রহণ করছেন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের
মুখপাত্র স্টিফেন ডুজাররিক।জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।এ সময় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের স্থিতি ও গণতন্ত্র রক্ষায় জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সমস্যা সমাধানে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন।বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সাংবাদিকদের
এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের গত ১ মাসের পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ
করছি। এই পরিস্থিতিতে জীবন হানির ঘটনায় জাতিসংঘ অব্যাহতভাবে উদ্বেগ জানিয়ে আসছে।এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন উদ্যোগের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদার।সহসাই জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ পরিলক্ষিত হবে বলে সংস্থাটির অপর একটি সূত্রে জানা গেছে।




সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে